ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: ক্রিকেটার সাকিব আল হাসানের শোক প্রকাশ

রাজধানীর উত্তরা এলাকায় সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ‘এফ-৭ বিজিআই’ বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। এতে অন্তত ১৯ জন নিহত হন এবং বহু শিক্ষার্থী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।


এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লেখেন— “আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।


”সাকিব আরও বলেন— “একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।”


তিনি সকলকে একসঙ্গে প্রার্থনার আহ্বান জানান—“আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।”

ads
ads
ads

Our Facebook Page

↑